শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:৩৩ পিএম, ২০২৫-১০-২৭
রাঙামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির দাবিতে জেলে ও ব্যবসায়ীরা ড্রেজিং কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে হ্রদে ড্রেজিং না হওয়ায় নাব্যতা কমে গেছে, ফলে সারা বছর পর্যাপ্ত মাছ পাওয়া যায় না। মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে জেলেদের দেওয়া ২০ কেজি চালের বরাদ্দ বাড়িয়ে ৪০ কেজি করার দাবি জানান তারা। পাশাপাশি মাছ ল্যান্ডিংয়ের সময় ও ব্যবস্থাপনা ঘাটতির কারণে মাছের গুণগত মান নষ্ট হয়ে দাম কমে যাওয়ার অভিযোগও তোলেন ব্যবসায়ীরা।
সভায় উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, “১৯৫০ সালের মৎস্য আইন সংশোধনের পরও সারা দেশে মেইট সাইজের জাল ব্যবহারের নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে নিষিদ্ধ জালগুলো সত্যিকার অর্থে নিষিদ্ধ করতে হবে।”
এ সময় তিনি আরও বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন— সেটি পরিকল্পনামাফিকভাবেই হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited