শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৫ পিএম, ২০২২-০২-১৩
উচ্চ মাধ্যমিকের ফলাফলে বরাবরের মতো সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। প্রকাশিত ফলাফলে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৯ হাজার ২৯৯ শিক্ষার্থী। এই বোর্ডে পাশের হার ৯৬.২০ শতাংশ।
এছাড়া সবচেয়ে কম সংখ্যক জিপিএ পেয়েছে সিলেট বোর্ডে। সেখানে জিপিএ-৫ এর সংখ্যা ৪ হাজার ৭৩১; পাশের হার ৯৪.৮০ শতাংশ।
এবার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে সার্বিকভাবে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ শিক্ষার্থী।
রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।
এইচএসসিতে গড়ে পাশের হার ৯৫.২৬। সাধারণ ৯ বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
ঢাকা-সিলেট বোর্ড ছাড়াও রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী; ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৯৫.৭১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ শিক্ষার্থী।
এ ছাড়া কারিগরি বোর্ডে পাশের হার ৯২.৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ শিক্ষার্থী; মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ শিক্ষার্থী।
পরীক্ষার ফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এ পরীক্ষায় এবার ১৪ লাখ ১৪৫ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর।
এর আগে ২০২০ সালের এইসএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের চেয়ে ২ দশমিক ৪৭ শতাংশ বেশি পাশ করেছিল মেয়েরা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited