চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

শাহরুখের মামলা খারিজ

বিনোদন ডেস্ক :    |    ০৬:৪৮ পিএম, ২০২২-০৪-২৮

শাহরুখের মামলা খারিজ

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমার প্রোমোশনের মাঝে ভারতের গুজরাটের ভদোদরা স্টেশনে এক ব্যক্তির মৃত্যু হয়। এই সংক্রান্ত একটি মামলা গুজরাট হাইকোর্টে চলছিল।

২০১৭ সালের সেই মামলা এবার খারিজ করলো আদালত। এই রায়ের মাধ্যমে প্রায় পাঁচ বছর পর আইনি ঝামেলা থেকে স্বস্তি পেলেন শাহরুখ খান।  

জানা যায়, ২০১৭ সালের ২৩ জানুয়ারি বলিউডের কিং খান ‘রইস’ সিনেমার প্রোমোশনে ট্রেনে চড়ে গুজরাটের ভদোদরা স্টেশনে গিয়েছিলেন। স্টেশনে ট্রেন পৌঁছনোর পর স্মাইলি বল এবং টি-শার্টও ছুঁড়তে থাকেন শাহরুখ। এই অভিনেতাকে একবার দেখতে পাওয়া, তার ওপর আবার টি-শার্ট ও বল সংগ্রহের হিড়িক। সব মিলিয়ে স্টেশনে হইচই শুরু হয়ে যায়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিও শুরু হয়। পরিস্থিতি এতোটাই বেগতিক হয় যে, লাঠিচার্জও শুরু করে পুলিশ। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি।

ভক্তের প্রাণহানির ঘটনায় শাহরুখ খানের বিরুদ্ধে ভদোদরার নিম্ন আদালতে মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে সমনও পাঠানো হয় শাহরুখকে। তাকেই চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা গুজরাট হাইকোর্টে মামলা করেন কিং খান। বুধবার (২৭ এপ্রিল) ওই মামলার শুনানি হয়।

গুজরাট হাইকোর্টের বিচারপতি নিখিল কারিয়েলের সামনে শাহরুখের আইনজীবী দাবি করেন, স্টেশনে যে হুড়োহুড়ি হয়েছিল তার প্রমাণ পাওয়া যায়নি। আদালত ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখে। এতে দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপরই নানা দিক খতিয়ে দেখে ওই মামলাটি খারিজ করে দেন বিচারপতি।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর