চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের সঙ্গে ফ্রি ওষুধও

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৬ পিএম, ২০২১-০৫-২৫

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের সঙ্গে ফ্রি ওষুধও

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জটিল প্রসূতিদের অস্ত্রোপচারের (সিজার) পাশাপাশি ফ্রি ওষুধও দেওয়া হচ্ছে। এতে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির রোগীরা উপকৃত হচ্ছেন। সেবার মান ভালো হওয়ায় আশপাশের উপজেলার রোগীরাও আসছেন এ সরকারি হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, অপারেশন থিয়েটার (ওটি), এক্স-রে মেশিনসহ প্রায় সব সুযোগ-সুবিধা থাকার পরও অ্যানেসথেসিওলজিস্ট বা অচেতনবিদ না থাকায় দীর্ঘ ৪ বছর এ হাসপাতালে সিজারিয়ান সেবা বন্ধ ছিল। ২০২০ সালের ডিসেম্বরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন অচেতনবিদ এনে চার বছর পর প্রথম সিজারিয়ান অপারেশন করা হয়। এরপর তিনি সপ্তাহে একদিন করে আসতেন। সম্প্রতি এ হাসপাতালে ডা. তাসনুভা তানজিল নামের একজন অচেতনবিদকে জুনিয়র কনসালটেন্টকে পদায়ন করা হয়। এখন নিয়মিত সিজারিয়ান অপারেশন করা হচ্ছে। তিনি বলেন, এ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে গরিব অসহায় মা-বোনদের সিজারের ওষুধপত্র বাবদ সব খরচ দেওয়া হয়। একজন প্রসূতি মা’র অস্ত্রোপচারে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকার ওষুধপত্র প্রয়োজন হয়। এ ছাড়া অন্য গরিব রোগীদের এক স্লিপে ১ হাজার টাকা পর্যন্ত ওষুধের জন্য দেওয়া হয়।  সূত্র জানায়,  সোমবার (২৪ মে) সকাল ১০টায় বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. স্মিতা মুহুরী ও মেডিক্যাল অফিসার ডা. কান্তা অধিকারীর তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এনেস্থিসিয়া কার্যক্রম পরিচালনা করেন ডা. তাসনুভা তানজিল। এখন মা ও নবজাতক সুস্থ রয়েছেন। অপারেশনে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স তন্দ্রা দেওয়ানজী এবং ওটি অ্যাটেনডেন্ট মো. সালাউদ্দিন। সিজারিয়ান কার্যক্রমটি মনিটরিং করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাজর্ষি নাগ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর