চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিইপিজেড-এ আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনীর সহায়তা, ২৫ শ্রমিক উদ্ধার

আমাদের ডেস্ক :    |    ০৮:৪৯ পিএম, ২০২৫-১০-১৬

সিইপিজেড-এ আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনীর সহায়তা, ২৫ শ্রমিক উদ্ধার

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনী যোগ দিয়েছে। আগুনে আক্রান্ত পোশাক কারখানা থেকে এ পর্যন্ত ২০ থেকে ২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সেখানে আরও কোনো শ্রমিক-কর্মচারী আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিইপিজেড-এর ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের কারখানায় আগুন লাগে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। চট্টগ্রামের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, “ইপিজেড-এর ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল অ্যাকসেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।”

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, আটতলা ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে।

তিনি বলেন, “আগুনের যে অবস্থা, তাতে ভবনের ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। তারপরও আমরা পাঁচতলা পর্যন্ত পৌঁছেছি এবং সেখানে আমাদের টিম কাজ করছে। এখন আমরা চেষ্টা করছি ছয়তলা ও সাততলার আগুন নিয়ন্ত্রণে আনতে। ভবনের চারপাশে বিদ্যুতের লাইন রয়েছে, ফলে ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই।”

প্রায় ২৫ শ্রমিককে উদ্ধার করার তথ্য দিয়ে তিনি বলেন, “আমাদের টিম ইতোমধ্যে ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করেছে। আরও কেউ ভেতরে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যতক্ষণ না আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণ কিছু বলা সম্ভব নয়। আমরা ভবনটি চারপাশ থেকে ঘিরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। যেহেতু এটি একটি টেক্সটাইল কারখানা, এখানে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষ যাতে হতাহত না হয়, সে বিষয়ে আমাদের বিশেষ নজর রয়েছে। সম্পদ রক্ষার চেষ্টাও করছি। ছয়তলা ও সাততলায় লোকজন ছিল। যখন দেখলাম আগুনের লেলিহান শিখা, তখনই তাদের উদ্ধার করে নিচে এনে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আটতলায় কেউ আছেন কি না, তা জানতে কারখানা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছে, তবে এখনো নিশ্চিত করা হয়নি।”

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পৌঁছায়। সাততলা ভবনটির ছয়তলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে মোট ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

আগুন কবলিত ভবনটির চারপাশে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। সাধারণ মানুষ যাতে ভিড় না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের কারখানায় চিকিৎসা কাজে ব্যবহৃত তোয়ালে ও অ্যাপ্রোন জাতীয় পোশাক তৈরি করা হতো বলে জানা গেছে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর