চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

যোগাযোগ, মানসম্মত শিক্ষা ও কৃষির উন্নয়নই পার্বত্য অঞ্চলের উন্নয়ন -পার্বত্য উপদেষ্টা

আমাদের ডেস্ক :    |    ০৬:৫৫ পিএম, ২০২৫-০২-০৯

যোগাযোগ, মানসম্মত শিক্ষা ও কৃষির উন্নয়নই পার্বত্য অঞ্চলের উন্নয়ন -পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষাক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন, কৃষিক্ষেত্রে লাইভলিহুড ডেভেলপমেন্ট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সর্বোপরি রাষ্ট্রের উন্নয়ন কাজে সকল বিভাগের ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রত্যেকের  বেসিক ফাউন্ডেশন গড়ে তুলতে হবে বলে জানান তিনি।

আজ রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি হ্যাচারি এলাকায় গৃহীত জেলা পরিষদ আবাসিক কলেজ  নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজটিতে ইংরেজি শিক্ষার ভিত আরো মজবুত করতে অন্যান্য বিষয়ের সাথে ইংরেজি কারিকুলামে পড়ানোর লক্ষ্য রয়েছে রয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, আমরা আশা করছি এ কলেজের শিক্ষার্থীরা ব্যাপক চর্চার মাধ্যমে ইংরেজীতে ভালো করতে পারবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজের নির্মাণ প্রকল্পের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে তিন কোটি টাকা অর্থ বরাদ্ধ দেওয়া হয়।

উপদেষ্টা বলেন, পার্বত্যাঞ্চলে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। এ কলেজ শিক্ষার গুণগত মান উন্নয়নের সকল চাহিদা পূরণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনাব সুপ্রদীপ চাকমা বলেন, সহজ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অন্যতম শর্ত।  রামগড়-খাগড়াছড়ি, খাগড়াছড়ির মানিকছড়ি ও রাঙ্গামাটির মানিকছড়ি-বেতবুনিয়া সড়ক চার লেনে উন্নীত করণে আমরা কাজ করছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে  চিঠি দিয়েছি।

এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ হোসেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দিপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর