শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৪:১১ পিএম, ২০২২-০৯-১৩
হালদা নদীর জোয়ারের পানিতে ভাসছে উরকিরচর ও নোয়াপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। সড়ক,স্কুল,বসতবাড়িসহ জোয়ারে পানিতে তলিয়ে গেছে পুরো গ্রাম। বন্ধ হয়ে আছে সড়কের যান চলাচল। এলাকার মানুষ ও শিক্ষার্থীদের ভ্যান দিয়ে চলাচল করতে দেখা যায়।গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালদা নদীর জোয়ারে পানি বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা কাপড়চোপড় ভিজে হাঁটুসমান পানি দিয়ে চলাচল করছে। চরম দুর্ভোগে এলাকার জনসাধারন।
সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, উরকিরচর ইউনিয়নের হারপাড়া,দেওয়ানজী ঘাট,মশইকরম,খলিফার ঘোনা,সওদাগর পাড়া,নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রাম,মোকামী পাড়াসহ কয়েকটি গ্রাম নদীর জোয়ারের পানিতে ডুবে রয়েছে।স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম, অনেকের ঘরে জোয়ারের পানি ঢুকার কারণে রান্না করতে পারছেনা।সড়কের উপর হাঁটুসমান পানি গড়ালে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।
উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন, 'হালদা নদীর জোয়ারের পানি প্রবেশ করায় উরকিরচর ইউনিয়নের কয়েকটি সড়ক ও মানুষের বাড়ি-ঘর ডুবে গেছে।এতে সড়কগুলো ভেঙে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।মানুষ খুব দূর্ভোগে রয়েছে।অনেকে ঘরে চুলাও জ্বালাতে পারেনি।
তিনি আরও বলেন, 'রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় উরকিরচর সড়কটি আরসিসি ঢালাইয়ের জন্য ৫ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। গত ১৩ ফেব্রুয়ারি নির্মাণ কাজে টেন্ডর করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি এখনো। এ সড়কটির উন্নয়ন কাজ না হওয়ায় জোয়ারের পানিতে ডুবে গিয়ে সড়কে গর্ত সৃষ্টি হয়। জোয়ারের পানি নেমে গেলে গর্তগুলোতে গাড়ির চাকা আটকে যানচলাচল করতে ব্যাহত হয়ে পড়ে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited