চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

৩৪ মামলার আসামি বার্মা সাইফুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৭ পিএম, ২০২৬-০১-১৪

৩৪ মামলার আসামি বার্মা সাইফুল গ্রেপ্তার

নগরের বায়েজিদ বোস্তামী এলাকার ৩৪টি মামলার আসামি মো. সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুল ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে তাঁর আরও দুই ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরের দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।  গ্রেপ্তাররা হলেন, শিহাব উদ্দীন, মো. রিয়াদ হোসেন ও মো. মীর হোসেন প্রকাশ লিংকন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বার্মা সাইফুল ও তাঁর সহযোগী শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের নিয়ে অবশিষ্ট স্বর্ণের বার উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শিহাব উদ্দিনের হেফাজত থেকে লুণ্ঠনের ঘটনায় ব্যবহৃত একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বার্মা সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইন, প্রতারণা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন এবং মারামারি ও জখমসহ মোট ৩৪টি মামলা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে। তাঁর সহযোগী শিহাব উদ্দিনের বিরুদ্ধেও প্রতারণা ও দস্যুতাসহ মোট ৬টি মামলা রয়েছে। উল্লেখ্য, স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার, ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাঁচলাইশ থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে পাঁচলাইশ মডেল থানার আরেকটি অভিযানে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ দুই সহযোগীকে গত ১৩ জানুয়ারি হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. মীর হোসেন ওরফে লিংকন (৩১)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রিয়াদ হোসেনের বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ ৫টি মামলা এবং মীর হোসেন ওরফে লিংকনের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসহ ৫টি মামলা রয়েছে। তাঁদেরও যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর