চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় সরকারী রাস্তার নির্মাণ সামগ্রী ইউপি সদস্যের বাড়িতে ব্যবহারের অভিযোগ

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৮:২৩ পিএম, ২০২৫-১০-২৯

আনোয়ারায় সরকারী রাস্তার নির্মাণ সামগ্রী ইউপি সদস্যের বাড়িতে ব্যবহারের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারী রাস্তার  নির্মাণ সামগ্রী আত্মসাৎ করে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে চাতরী ইউনিয়নের ১নং মহতর পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় মহতর পাড়া গ্রামের সচেতন নাগরিকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানায়, মহতর পাড়া গ্রামের দক্ষিণ দিকে মাঝের বাড়ি সড়কের আরসিসি ডালাইয়ের কাজ শেষ হওয়ার পর বেশ কিছু বালু, সিমেন্ট ও কংক্রিট অবশিষ্ট থাকে। অবশিষ্ট সামগ্রী দিয়ে জসিমের দোকান থেকে বারেকের ঘর পর্যন্ত ভাঙা রাস্তা সংস্কারের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এ ভাঙ্গা রাস্তা সংস্কার না করে ইউপি সদস্য আবদুল মন্নান এসব বালু, সিমেন্ট ও কংক্রিট আত্মসাৎ করে নিজের ঘরের চারপাশে ডালাইয়ের কাজে ব্যবহার করেছেন। বিষয়টি নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, ভাঙ্গা রাস্তা সংস্কার না করে সরকারী বরাদ্দের রাস্তার সামগ্রী কেন মেম্বারের ব্যক্তিগত বাড়িতে নিয়ে ব্যবহার করা হলো। স্থানীয় বাসিন্দা রিয়াজ উদ্দিন জিকু বলেন, ইউপি সদস্য আবদুল মান্নান ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর ও একজন দুর্নীতিগ্রস্ত ইউপি সদস্য। সরকারী রাস্তার কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত নির্মাণ সামগ্রী আত্মসাৎ করে তিনি নিজের বাড়ির চারপাশে ডালাইয়ের কাজে ব্যবহার করেছেন। এটা স্পষ্ট দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। অতীতেও তিনি পতিত স্বৈরাচারের দোসর হিসেবে প্রভাব খাটিয়ে সরকারী বরাদ্দের কাজগুলোতে ব্যাপক দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বর্তমানেও তিনি বিএনপির নাম ব্যবহার করে দাপট দেখিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছেন। তার
এমন কর্মকাণ্ড  জনগণের সঙ্গে প্রতারণার শামিল। প্রশাসনের কাছে তার বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মোঃ রিপন বলেন, জনগণের টাকায় কেনা রাস্তার নির্মাণ সামগ্রী রাস্তার কাজে ব্যবহার না করে তিনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন, যা অত্যন্ত অনৈতিক ও দুঃখজনক। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মান্নান বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরনের কাজ আমি করিনি। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর