শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৪:৪৭ পিএম, ২০২২-০২-০৬
সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
গত শনিবার (৫ফেব্রুয়ারি ) দুপুরের দিকে মাটিরাঙ্গার ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
জব্দকৃত ভারতীয় শাড়ীগুলোর বাজারমূল্য ১২ লাখ টাকার বেশি বলেও জানিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী ।
সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার দুর্গম ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় মতিলাল ত্রিপুরা মাটির বসত ঘরে মজুত করা হয়েছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যান। পরে মতিলাল ত্রিপুরার মাটির বসত ঘরে তল্লাশি চালিয়ে ৪০১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় চোরকারবারী মো. খলিলুর রহমান ও মতিলাল ত্রিপুরাসহ অজ্ঞাতনামা চার-পাঁচ জনকে আসামী করে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর, উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ইরফান প্রমুখ উপস্থিত ছিলেন।
যেকোনো মূল্যে চোরাকারবারী বন্ধ করা হবে বলে জানান মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী। এ ব্যপারে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited