শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৭:২৩ পিএম, ২০২৬-০১-০৩
সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রথম অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় বেলুন ও কবুতর উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে এ মার্কেটের শুভ উদ্বোধন করা হয়।
সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসানের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান আকতার হোসাইন ও আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন খতমের মাধ্যমে শুরুতেই জমির মালিকদের ফুল দিয়ে বরন করা হয়।
অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার শামসুল আলম আজাদ, রায়হান উদ্দীন, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সলু, জমির মালিক মনির উল্লাহ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সেক্রেটারি আব্দুল্লাহ আল কাইয়ুম সহ সিকিউর সিটি নির্মিত জমির অন্যান্য মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ ও সংবাদিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিকিউর সিটি দোকানগুলোর বিক্রি বৃদ্ধি, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং ক্রেতাদের জন্য একটি নিরাপদ কেনাকাটার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, মেলার মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা প্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ক্রয় করতে পারবে, অন্যদিকে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন।
সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসান বলেন, সিকিউর সিটি দীর্ঘ ১৬ বছর যাবৎ মোট ৫৩টি রেসিডেন্সিয়াল ও বানিজ্যিক প্রকল্পে ঢাকা, চট্টগ্রাম ও সীতাকুণ্ড এলাকায় সফলতার সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স সিকিউর সিটি আজ থেকে শুভ উদ্ভোধন করা হলো।
এ উপলক্ষে সারাদিনব্যাপী মার্কেট প্রাঙ্গণে সাংস্কৃতিক ও পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited