শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০৫:৫১ পিএম, ২০২৪-১০-১৪
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের হেলাল চৌধুরীপাড়া এম.কে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪থ প্রদানে জেলা পর্যায়ে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি, জেলা প্রশাসক ফরিদা খানম এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়৷
এদিকে জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ে ও এলাকার মধ্যে চলছে আনন্দের জোয়ার। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষা প্রদান, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়মাবর্তিতা, ডিজিটাল ক্লাসরুম, মানসম্মত ফলাফল, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানো, আধুনিক সুবিধাসহ নানা বিষয়ে বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবাইদা খানম বলেন, শিক্ষার্থীরা যখন স্কুলে আসে তখন আমরাই তাদের বাবা -মা। আমরা শিক্ষকরা চেষ্টা করি পরম ভালোবাসা দিয়ে পাঠদান দিতে। আমাদের বিদ্যালয়ের অভিভাবকরাও অনেক সচেতন। সকলের প্রচেষ্টায় আমাদের এই অর্জন।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited