শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:২৭ পিএম, ২০২৪-১০-১০
“সড়ক হোক সকলের জন্য নিরাপদ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় পর্যায়ে বেসরকারী উন্নয়ন সংগঠন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর উদ্যোগে নিরাপদ সড়ক আন্দোলন জোরদারে পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) গঠিত হয়। ১০ অক্টোবর ২০২৪ নগরীর একটি রেস্টুরেন্ট এ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক, ছাত্র- যুবদের সমন্বয়ে গঠিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) সদস্য/সদস্যাদের ওরিয়েন্টেশন সভায় বিশিষ্ট কলামিষ্ট মুহাম্মদ মুসা খানকে আহবায়ক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিনা খানকে যুগ্ন আহবায়ক, দৈনিক পূর্বদেশের বার্তা প্রধান আবু মোশারফ রাসেলকে সদস্য সচিব ও তরুন সমাজ সংগঠক সাইদুর রহমান মিন্টুকে যুগ্ন সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রিয় কার্যকরী পর্ষদের সহ-সভাপতি ও চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ)’র চেয়ারপার্সন এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ঢাকার অ্যাডভোকেসী ও কমিউনিকেশনস এর প্রধান শাহেদা ফেরদৌস মুন্নী, অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ)’র সাধারন সম্পাদক ও বিশিষ্ট নারী নেত্রী জেসমিন সুলতানা পারু।
আলোচনায় অংশনেন ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, অধিকার চট্টগ্রামের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রেহেনা বেগম রানু, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, চান্দগাঁও পাবলিক স্কুল ও কলেজের সভাপতি ইসমাইল ফারুকী, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, উত্তর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক লায়লা ইয়াছমিন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ-সভাপতি সায়মা হক, ছাত্র নেতা রাসেল উদ্দীন, সিদরাতুল মুনতাহা, রাইসুল ইসলাম, তানিয়া সুলতানা, মাইন বিন সেলিম প্রমুখ।
ওরিয়েন্টেশনে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর স্ট্রেনদেনিং রোড় সেফটি অ্যাক্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাকশন ইন বাংলাদেশ এর প্রকল্পের বিস্তারিত অবহিত করা হয়। একই সাথে প্রকল্পের কর্মপরিকল্পনা, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) সদস্য/সদস্যাদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে বিভিন্ন বক্তাগন বলেন ২০২১৮ সালে দেশব্যাপী ছাত্রদের নিরাপদ সড়কের আন্দোলনের প্রেক্ষিতে নতুন সড়ক পরিবহন আইন প্রণিত হলেও অদৃশ্যকারনে সেটির বাস্তবায়ন না হয়ে পরবর্তীতে আইনটিকে দুর্বল ও যাত্রীর স্বার্থ সুরক্ষার পরিবর্তে মালিক ও শ্রমিক বান্ধব আইনে পরিনত করা হয়। ফলে সে আইনের কারণে দেশের গণপরিবহণে শৃংখলার পরিবর্তে যানজটে পরিনত হয়েছে। ৫ই আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্ররা গণপরিবহনে শৃংখলা আনতে কঠোর পরিশ্রম করেন। কিন্তু ছাত্ররা রাজপথ ত্যাগ করার সাথে সাথে সেটি আবারও পুরানো চেহারায় ফিরে যায়। গণপরিবহণে শৃংখলা আনতে হলে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, যাত্রী ও মালিক শ্রমিকদের একযোগে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। আর এ কাজে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিদের স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হবে। না হলে সড়কপথে মৃত্যুর মিছিল থামানো যাবে না। চট্টগ্রামে নিরাপদ সড়ক নিশ্চিতে গঠিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক এম নুর মোহাম্মদ চেয়ারম্যান, ওসমান জাহাঙ্গীর, সদস্য রাসেল উদ্দীন, তানিয়া সুলতানা, সিরাতুল মুনতাহা, রাইসুল ইসলাম, ফারজিন হোসাইন, লাবিবা ফাইরুজ, লায়লা ইয়াছমিন প্রমুখ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited