শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:১৬ পিএম, ২০২৫-০৭-২৪
চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ২নং বারশত ইউনিয়ের ৪ নাম্বার ওয়ার্ডের দুধকুমরা হাজী মাহবুব আলী সওদাগরের বাড়ীর হাজী মাহবুব আলীর ছেলে মোঃ ইউসুফ (৫৩), একই ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের কানু মিয়ার বাড়ীর মৃত বদিউর রহমানের ছেলে আশরাফ জামান (৬০), এছাড়াও ৩ নং রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম গহিরা উঠান মাঝির বাড়ির মৃত আব্দুল মুনাফ এর ছেলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফের একান্ত সহকারী ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ (৪২) কে আটক করেন।
এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited