চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫২ পিএম, ২০২৬-০৫-০২

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। এতে ব্যস্ততম সড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেলা তিনটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলছে।
শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁদের দেড় মাসের বেতন এবং চার মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। শ্রমিকেরা তা পরিশোধের দাবি করে এলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। তাই শনিবার সকালে কারখানা থেকে বেরিয়ে আসেন তাঁরা। পরে পাশের আরাকান সড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটিতে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। এ ছাড়া সড়ক অবরোধের কারণে শিল্প এলাকার অন্যান্য কারখানার পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক ও কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই শ্রমিকদের বিক্ষোভ চলছে। জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ প্রথম  আলোকে শনিবার বেলা তিনটায় বলেন, ‘আজিম গ্রুপের কারখানার মালিকপক্ষ বেতন ও ওভারটাইম বকেয়া রেখেছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা। ২০২২ সাল থেকে এ সমস্যা চলে আসছে। এখন শ্রমিকেরা বিক্ষোভ করছেন।’ এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে আলাপ–আলোচনা চলছে। তবে শ্রমিকপক্ষ বলছে, মালিকপক্ষকে ঘটনাস্থলে এসে কথা বলতে হবে। তারপর তাঁরা সড়ক থেকে সরবেন।’

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর