শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৩৩ পিএম, ২০২৫-০৭-০৭
পুকুর পাড়ের ধারে এক কোণে চুপ করে বসে আছেন বৃদ্ধ এক পিতা। চারপাশে লোকজন, কান্না আর শোকের ছায়া তবু তাঁর চারপাশ যেন নিঃসঙ্গতার গহ্বরে ডুবে আছে। নাম তাঁর ফুলমিয়া। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন বর্গা চাষ আর অভাব-অনটনের সাথে লড়াই করে। নিজের জন্য কোনো স্বপ্ন ছিল না, সব স্বপ্ন ছিল সন্তানদের ঘিরে—তাঁদের মুখে হাসি দেখার জন্য।
তাঁর তিন ছেলের মধ্যে রুবেল ছিল সবচেয়ে ছোট। মায়ের আঁচল ধরে বড় হওয়া এই ছেলেটিই ছিল সবচেয়ে স্বপ্নবাজ। স্বপ্ন দেখত পরিবারের দুঃখ ঘোচানোর, ভালো কিছু করার। সেই স্বপ্ন নিয়েই পাড়ি জমায় সৌদি আরবে।
কিন্তু রুবেলের জন্য সৌদি আরব হয়ে ওঠে এক ভয়াবহ দুঃস্বপ্ন। কাজ নেই, খাবার নেই, আশ্রয় নেই—চরম নির্যাতনের মধ্য দিয়ে কেটে যায় দিন। ক্ষুধার তাড়নায় একদিন একটি বার্গার খাওয়ার অপরাধে শুরু হয় পৈশাচিক নির্যাতন। অবশেষে, প্রবাসে থাকার মাত্র ৫০ দিনের মাথায়, হাসপাতালে নিথর হয়ে পড়ে রুবেল।
তবে রুবেল তখনো ‘ফিরে’ আসেনি। অপেক্ষা চলে আরও ৩৫৩ দিন—একজন পিতা প্রতিদিন চোখের কোণে সেই অপেক্ষা আঁকড়ে ধরে রাখেন। অবশেষে রুবেল ফিরল, কাঠের কফিনে বন্দি হয়ে।
রুবেলের মরদেহ আনতে বড় ভাই বাবুল ও মামাতো ভাই ওসমান গনি গিয়েছিলেন বিমানবন্দরে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—ফিরে আসার পথে তাঁদের বহনকারী গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়। তারাও আর ফিরলেন না জীবিত। এবার ফুলমিয়ার বাড়ির দরজায় তিনটি কফিন। একটি রুবেলের, একটি বাবুলের, আরেকটি ওসমানের।
একসঙ্গে তিনটি সন্তান হারিয়ে এক পিতা কীভাবে বাঁচেন? কীভাবে শ্বাস নেন? কীভাবে চোখের পানি ফেলেন ? এই প্রশ্নের উত্তর জানেন শুধু ফুল মিয়া তিনটি কফিনের পাশে বসে থাকা এক নিঃস্ব পিতা। বাবুল রেখে গেছেন দুটি শিশু। তারা এখনো বোঝে না তারা কী হারিয়েছে। কিন্তু ঘরে শোকের হাওয়া, নিঃসঙ্গতা সবকিছুই যেন বলে দিচ্ছে, ঘরটা আজ অনেক খালি।
এই কাহিনি শুধু ফুল মিয়ার নয়, এই গল্প হাজারো পরিবারে ছড়িয়ে আছে, যারা প্রিয় সন্তানকে স্বপ্নের পাড়ে পাঠায়, আর ফিরে পায় নিথর লাশ। জীবিকার তাগিদে প্রাণ হারানো এই সন্তানদের প্রাপ্য ছিল সম্মান, নিরাপত্তা ও সহানুভূতি। কিন্তু তাঁদের পরিবার পায় শুধু অন্ধকার, নিঃসঙ্গতা আর কান্না।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited