চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

পটিয়া প্রতিনিধি :    |    ০৩:৩৫ পিএম, ২০২৬-১০-২১

চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৩ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। লুট হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

 
বুধবার (২১ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। পরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অচেতন চালকের নাম আলমগীর (৪৫)। তিনি চাঁদপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

সকাল ৯টার দিকে আবুল কালাম নামে অপর এক কাভার্ডভ্যানচালক আলমগীরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 
আবুল কালাম জানান, রাস্তার পাশে আলমগীরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাঁকে হাসপাতালে নিয়ে যান।

এ সময় আলমগীরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে তাঁদের মধ্যে পরিচয় ছিল।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্ঞান ফিরতে সময় লাগতে পারে।

ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটির মালিক জাহিদ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী জাকির হোসেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গাড়িটি মইজ্যারটেক এলাকায় ছিল। সে সময় চালক গাড়ির কিছু যান্ত্রিক ত্রুটির কথা তাঁকে জানিয়েছিলেন। বুধবার সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি।

জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, মেঘনা কোম্পানির চিনি নিয়ে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। পথে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠানে ১৩ টন চিনি সরবরাহ করা হয়। এরপর পটিয়ার উদ্দেশ্যে আরও ১৫ টন চিনি নিয়ে গাড়িটি রওনা হয়। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান,  ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

রিটেলেড নিউজ

তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, আলীকদমে মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা

তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, আলীকদমে মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার ও মূল্যতালিকা না রাখার অভিযোগে বান্দরবানের...বিস্তারিত


ফেনী নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু

ফেনী নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি : : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে মোহাম্মদ সাইমন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ ম...বিস্তারিত


মাইজভান্ডার শরীফ সাম্য ও ঐক্যের প্রতীক: এমপি সরওয়ার আলমগীর

মাইজভান্ডার শরীফ সাম্য ও ঐক্যের প্রতীক: এমপি সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেছেন, মাইজভান্ডার শরীফ বিভাজনের নয়, বরং সামà§...বিস্তারিত


ফটিকছড়িতে দুর্গাপূজা মন্ডপে জেলা যুবদল নেতা নুরুর উপহার বিতরণ

ফটিকছড়িতে দুর্গাপূজা মন্ডপে জেলা যুবদল নেতা নুরুর উপহার বিতরণ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চà...বিস্তারিত


এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: সরোয়ার আলমগীর

এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেà...বিস্তারিত


ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর