শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩১ পিএম, ২০২৬-১১-০৮
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, মূল্যতালিকা না রাখা এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে কোতোয়ালি মোড় সংলগ্ন দারুল আমান হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা না থাকায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার এবং সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ফলমন্ডি এলাকায় মূল্যতালিকা না রাখায় আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার এবং ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহাসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার এবং মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জà§...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি বের করেছà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন , ১৯৭...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited