শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৪ পিএম, ২০২৬-০১-০৭
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ১২০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা। বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন যাত্রী মো. আবু জাহেদ। রাত সাড়ে আটটার দিকে কার্গো টার্মিনালে তার ‘ইউ ব্যাগেজ’ স্ক্যানিং করার সময় ভেতরে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকার লিটন ধরের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ব্যাগেজে থাকা অলংকারের ওজন ও বিশুদ্ধতা নিশ্চিত করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে অলংকারগুলো পরিমাপ করে দেখা যায়, সেখানে ১২০ গ্রাম সোনা রয়েছে। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে সোনাগুলো জব্দ করা হয়। তবে এটি প্রথমবার হওয়ার কারণে সংশ্লিষ্ট যাত্রীকে মুচলেকা ও সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, প্রথমবারের মতো সোনা আনায় যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited