চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাঁজোয়া কোরের সদস্যদের দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করতে হবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৮ পিএম, ২০২৫-১১-২৬

সাঁজোয়া কোরের সদস্যদের দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করতে হবে : সেনাপ্রধান

সাঁজোয়া কোরের সদস্যদের ভবিষ্যতে দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস)-এ অনুষ্ঠিত সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সাঁজোয়া কোরের সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তিনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে প্রতিটি সদস্য দেশ সেবায় অসামান্য অবদান রাখবে।
সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস এ পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোর এর কর্নেল কমান্ড্যান্ট; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।
সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় এই কোরের গুরুত্বপূর্ণ অবদানের কথা সশ্রদ্ধ চিত্তে উল্লেখ করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে, তিনি এসিসিএন্ডএস-এ একটি বৃক্ষরোপন করেন এবং অধিনায়কগণের সাথে এক স্মৃতিময় আলোকচিত্রে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোর এর কর্নেল কমান্ড্যান্ট; ডিজি এনএসআই; এডজুটেন্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট এসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডসহ সকল সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর