চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নাতনির হাত ধরে ভোটকেন্দ্রে দাদি, লাঠিতে ভর দিয়ে এলেন ক্যানসার আক্রান্ত বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৮ পিএম, ২০২৬-০২-১২

নাতনির হাত ধরে ভোটকেন্দ্রে দাদি, লাঠিতে ভর দিয়ে এলেন ক্যানসার আক্রান্ত বৃদ্ধা

বয়স ও অসুস্থতাকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসেছেন নগরের খুলশী থানার আমবাগানের বাসিন্দা ষাটোর্ধ্ব বিউটি দাশ। হাঁটতে কষ্ট হলেও নাতনি সিন্ধু দাশকে সঙ্গে নিয়ে তিনি হাজির হন খুলশী রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুল ভোটকেন্দ্রে।
ভোটকেন্দ্রের সামনে  সঙ্গে কথা হয় তাঁর। বিউটি দাশ বলেন, শারীরিক অবস্থা ভালো না থাকায় পরিবারের সদস্যরা ভোট দিতে আসতে নিষেধ করেছিল।
কিন্তু সুন্দরভাবে ভোট হচ্ছে শুনে নাতনিকে নিয়ে চলে এলাম। আগে তিন-চারবার ভোট দিয়েছি। তবে এবার পরিবেশ আগের চেয়ে ভালো মনে হচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পারব বলে আশা করছি।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিন্ধু দাশ জানায়, দাদিকে হাত ধরে ভোট দিতে নিয়ে এসেছি। দাদি ভোট দিতে পেরে খুব খুশি। আমারও ভালো লাগছে। কোনো সমস্যা হয়নি। অন্যদিকে, ক্যানসার আক্রান্ত চল্লিশোর্ধ্ব আমেনা বেগম লাঠি হাতে নাতনি তাবাসসুমকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন একই কেন্দ্রে। প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম দাদিকে সহায়তা করে কেন্দ্রে নিয়ে আসে। আমেনা বেগম বাংলানিউজকে বলেন, আমি ক্যানসার আক্রান্ত। শারীরিকভাবে খুব একটা ভালো নেই। তবুও নাতনিকে নিয়ে ভোট দিতে এসেছি।
ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে।
সকাল সোয়া নয়টার দিকে খুলশী রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিঠু ভৌমিক বলেন, আমাদের কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এটি একটি মহিলা ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর