চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চুয়েটে সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি :    |    ০৮:৪৮ পিএম, ২০২৬-০৭-০৯

চুয়েটে সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুয়া তথ্য ও অপতথ্যের ঝুঁকিও। তাই ক্যাম্পাস সাংবাদিকদের হতে হবে প্রযুক্তি-সচেতন, তথ্য-যাচাইয়ে দক্ষ এবং দায়িত্বশীল। সত্য, যুক্তি এবং মানবিক মূল্যবোধকে ধারণ করেই সাংবাদিকতার পথচলা হতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হলো সম্পর্ক ও নেটওয়ার্ক গড়ে তোলা। সাংবাদিকতার মাধ্যমে শিক্ষক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিল্পখাতের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে পরিচয় ও যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। এই সম্পর্ক কেবল বিশ্ববিদ্যালয় জীবনেই নয়, ভবিষ্যৎ কর্মজীবনেও অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে কাজ করে।

৯ জুলাই (বুধবার) বিকেলে ছাত্রশিক্ষক মিলনায়তন ভবনের (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি)-এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। উক্ত সভায় কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভি প্রতিনিধি আসাদুল্লাহ গালিব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রথম আলো প্রতিনিধি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক।

এর আগে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এরপর নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিনিধি আকিফা মঞ্জুর তিশা, সাংগঠনিক সম্পাদক দ্য ডেইলি ক্যাম্পাস এর প্রতিনিধি গোলাম মোস্তফা তানিম, অর্থ সম্পাদক কালের কন্ঠের প্রতিনিধি তানভীর আহমাদ, দপ্তর সম্পাদক সিটিজি পোস্টের প্রতিনিধি নাজিফা তাসনিম জিফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে খবরের কাগজ পত্রিকার প্রতিনিধি ইবাদ হোসেন, সহ-অর্থ সম্পাদক বণিক বার্তার প্রতিনিধি জারীন তাসমীন সাবা, সহ-দপ্তর সম্পাদক হিসেবে বর্তমান বাংলাদেশ এর প্রতিনিধি অনুরাশা রাফানা এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাগরিক ভাবনা এর প্রতিনিধি শাওকিক ইসলাম জোহা। এছাড়াও রুপালী বাংলাদেশ এর প্রতিনিধি নাজমুল কবির সিয়াম, আমাদের সময় এর প্রতিনিধি মোঃ মিসবাহ উদ্দিন এবং দৈনিক আজাদী এর প্রতিনিধি সাব্বির হোসাইন-কে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর