শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:৫৩ পিএম, ২০২৬-০৯-১৬
চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন, বোয়ালখালীর উদ্যোগে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের ৭টি স্পট ভেঙে দেওয়া হয়েছে।
অভিযানকালে বালুভর্তি ২টি ট্রাক ও ১টি ভেকু আটক করা হয়। এছাড়া অবৈধভাবে বালু পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন, পরিবেশের ক্ষতিসাধন এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মো.আরফান উদ্দীন : মিয়ানমার সীমান্ত দিয়ে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশে ঢুকছে ইয়াবা ও ক্র...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মোহাম্মদ আবুল কাশেমের ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited