শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:৫৬ পিএম, ২০২১-০১-১৪
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ হবে। এবং ওই বছরই ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন চালু হবে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ তথ্য জানান তিনি।
রেলপথমন্ত্রী বলেন, ‘প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত ধরা হলেও বাকি ছয় মাস হাতে রেখেই ঘোষণা করছি, আগামী বছরেই মানুষ কক্সবাজারে ট্রেনে করে আসতে পারবে।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত রেল খাতকে গুরুত্ব দিয়ে এর ব্যাপক উন্নয়ন করছেন। তিনি আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। রেলওয়েতে এখন অনেক প্রকল্প চলমান। মূলত ২০১১ সালের পর থেকেই রেলওয়ে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সরকারের দশটি মেগা প্রকল্পের মধ্যে দুটি হচ্ছে রেলওয়ের। যার একটি হচ্ছে, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প।’
এ প্রকল্প সম্পর্কে তিনি বলেন, ‘ভবিষ্যতে এই লাইন কক্সবাজার থেকে রামু হয়ে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত নেওয়া হবে এবং যা চীন পর্যন্ত সম্প্রসারিত হবে। কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু হলে পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে। দেশের অগ্রগতিতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পটি পরিকল্পনা মাফিক করা হচ্ছে। আইকনিক স্টেশন ভবনটি আন্তর্জাতিক মানে তৈরি হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রচুর পর্যটক আসবে। এই আইকনিক ভবনটিতে আন্তর্জাতিক মানের সব সুবিধা রাখা হচ্ছে।’
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ, নাদিরা ইয়াসমিন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে
রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান।
উল্লেখ্য, ২১৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ঝিনুকের আদলে একটি আইকনিক রেলওয়ে স্টেশন ভবন নির্মিত হচ্ছে। ছয়তলা বিশিষ্ট এ ভবনে সকল সুবিধা রাখা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited