শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:২৩ পিএম, ২০২৫-০৯-২৭
নানা আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পর্যটন কমপ্লেক্স থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জিমনেশিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতুল প্রসাদ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত এবং ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন।
এ বছর ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা পাওয়া সাংবাদিক ইয়াছিন রানা সোহেল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভায় বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা ও বৈশালী চাকমা।
বক্তারা রাঙামাটির পর্যটন সম্ভাবনা, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং ইকো-ট্যুরিজম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পাহাড়, নদী, হ্রদ ও বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে পারে। তবে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া পর্যটন উন্নয়ন সম্ভব নয় বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল এবং রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।
আলোচনা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্ট হিসেবে রাঙ্গাদ্বীপ এবং সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী এবং ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, রাঙামাটি কেবল পাহাড়, লেক ও হ্রদের মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য নয়, স্থানীয় হস্তশিল্প, সংস্কৃতি ও খাবারের বৈচিত্র্যের জন্যও পর্যটকদের কাছে আকর্ষণীয়। পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষের আতিথেয়তা ও অনন্য সংস্কৃতি উপভোগ করতে রাঙামাটি ভ্রমণ করে থাকেন।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited