শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৯:৩৭ পিএম, ২০২৫-০৬-০৩
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষ্যে স্থানীয়দের মাঝে সেনাবাহিনীর ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। সদর খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব-জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পানছড়ি উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করনে পানছড়ি সাব-জোন।
মঙ্গলবার(৩রা জুন) সকাল ১০টায় পানছড়ি উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয় গরীব, অসহায়, দুঃস্থদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার হাতে তুলে দেন পানছড়ি সাব-জোন কমান্ডার।
এ সময় ৫নং উল্টাছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আবুল হাসেম উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মাঝে রয়েছে ৩০টি পরিবারকে চাল ১০কেজি, লবণ ১কেজি, আটা ১কেজি, সুজি ১কেজি এবং ছোলা ১কেজি।
উক্ত ঈদ সামগ্রী বিতরণকালে সাব-জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব-জোনের এই পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত। ঈদের আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে স্থানীয়রা খুশি হন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিছেন স্থানীয়রা। সেনাবাহিনী আশা করছে, তারা সব সময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited