শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:৩০ পিএম, ২০২২-০৭-২৩
ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে শনিবার (২৩ জুলাই ) সকাল ১০:০০ টায় বাণিজ্যিক রাজধানীর মুরাদপুর এলাকায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স চট্টগ্রাম বিভাগীয় অর্ধ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় আকিজ তাকাফুল লাইফের কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, আমরা যারা আকিজ তাকাফুলের ব্যবস্থাপনা পর্যায়ে আছি, সততার সাথে সুষ্ঠভাবে কাজ করে যাই তাহলে আমাদের এই প্রতিষ্ঠান অতি দ্রুত দেশের প্রথম পর্যায়ে পৌঁছে যাবে। তাই এই দিকটা বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, আগে বীমা কোম্পানিগুলোর কাজকর্ম অফিসে গিয়ে জানতে হতো। কিন্তু দেশ ডিজিটাল হওয়ার সুবাদে এখন আমরা আমাদের নিজস্ব অফিসে বসে কোম্পানিগুলোর আয়-ব্যয় এবং ঋণের পরিমাণ কেমন তা জানতে পারব। মোহাম্মদ আলমগীর চৌধুরী আরো বলেন, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো বীমা কোম্পানি রয়েছে তাদের প্রধান কাজই হচ্ছে গ্রাহকের আর্থিক নিরাপত্তা দেওয়া। তিনি বলেন ‘পরিবারের এমন একজন যার উপর সবাই নির্ভশীল, সেই ব্যক্তি যদি কোনো কারণে দূর্ঘটনার শিকার হন সে ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা দেওয়াই বীমা কোম্পানির কাজ’।
আমাদের দেশে অনেক বীমা কোম্পানি আছে, তারা সঠিকভাবে গ্রাহকের সেবা দিচ্ছে না। তাই আমাদের প্রধান উদ্দেশ্য হবে গ্রাহকের সঠিক সেবা দিয়ে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সকে দেশের এক নাম্বার কোম্পানি হিসেবে গড়ে তোলা। সেই ক্ষেত্রে আমাদের সকল কর্মকর্তা সব সময় সচেষ্ট থাকবেন। চট্টগ্রাম নির্বাহী পরিচালক মো: আমিনুল হকের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্খাপনা পরিচালক আশরাফুজ্জামান আমজাদ,এইচ এম নুরুল কবির তৌহিদী,মো: আবু ইউছুফসহ বিভিন্ন কর্মচারী কর্মকতা এবংপলিসি গ্রহণকারী গ্রাহকবৃন্দ ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited