শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:০৮ পিএম, ২০২৬-০১-২১
মিটুন দাশ, মিরসরাই :
বিস্ফোরণের ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্টিল-২ সেকশনে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন—আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। তাদের মধ্যে গুরুতর অসুস্থ আব্দুল হামিদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে স্টিল মিল-২ সেকশনে কাজ চলাকালে হঠাৎ ময়লার স্লাগ বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট অতিরিক্ত ডাস্ট শ্রমিকদের চোখে-মুখে ঢুকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় আব্দুল হামিদের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে রওনা হন। তবে তাদের পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শ্রমিকদের সহকর্মী সাইদুর ও শিপন বলেন, ‘আমরা বিকালের শিফটে স্টিল-২ সেকশনে কাজ করছিলাম। হঠাৎ স্লাগ বিস্ফোরণের ফলে অতিরিক্ত ডাস্ট ছড়িয়ে পড়ে। এতে সাতজন শ্রমিকের চোখে-মুখে ডাস্ট ঢুকে শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়। নাক-মুখ দিয়ে ময়লা ঢুকে যাওয়ায় শ্বাসকষ্ট হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়। তবে আব্দুল হামিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ বিষয়ে সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘কারখানা এলাকার দুই নম্বর গেটে একটি ময়লার স্লাগে সামান্য আগুন ধরেছিল। বড় ধরনের কোনও বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন এবং তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক বলেন, ‘বিএসআরএম কারখানার সাতজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। চোখে-মুখে ময়লা ঢুকে যাওয়ার কারণে একজনের অ্যাজমা সমস্যা দেখা দেয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।’ বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘বিএসআরএম কোম্পানির স্টিল-২ ফ্যাক্টরির স্লাগ সেকশনে স্লাগ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের ইউনিট রওনা দেয়। তবে এর আগেই প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নিনির্বাপন ও উদ্ধার টিম আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে নিজস্ব গাড়িতে হাসপাতালে পাঠায়।’
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited