শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:২৫ পিএম, ২০২৫-০১-২৫
শুল্কবিহীন অবৈধ সিগারেটের পাশাপাশি নকল সিগারেচে ভরপুর পাহাড়ের বাজারগুলো। পার্বত্যাঞ্চলের দূর্গম সীমান্ত দিয়ে রাঙামাটিতে প্রতিনিয়তই অবৈধভাবে ঢুকছে শুল্কবিহীন বিদেশী সিগারেট। এছাড়াও একটি চক্র চট্টগ্রামের চাক্তাই থেকে বাংলাদেশী নামী-দামী কোম্পানীগুলোর বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট পাহাড়ের বাজারগুলোতে বিক্রি করছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাঙামাটির দূর্গম বাঘাইছড়ির প্রশিক্ষণ টিলা নামক স্থানে মারিশ্যা ব্যাটাঃ (২৭ বিজিবি)র অধীনস্থ প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিদেশী অরিস ব্র্যান্ডের ২টি লাগেজ ভর্তি ২১৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করে। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা সটকে পড়ে। সংশ্লিষ্ট্যরা জানান, জব্দকৃত শুল্কবিহীন এসব অবৈধ সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা।
অপরদিকে রাঙামাটির কাউখালী উপজেলাধীন কলমপতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাইল্যাছড়ি এলাকায় ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো কোম্পানীর নকল ৩৮শ পিস ডার্বি, টপ-২০ সিগারেট-৫শ পিস ও আকিজ কোম্পানীর নকল আকিজ বিড়ি এক হাজার পিস আটক করে।
ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড এর টিএসআর মোঃ রুবেল ইসলাম জানিয়েছেন, একটি চক্র বেশ কিছুদিন ধরেই আমাদের কোম্পানীসহ দেশীয় কয়েকটি কোম্পানীর নামে নকল সিগারেট বাজারজাত করে আসছে। আমরা স্থানীয়দের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর বাজারগুলোকে আমাদের লিগ্যাল টিমের সদস্যরা নজরদারি করতে থাকে।
শনিবার কাউখালীতে এই চক্র কর্তৃক সিগারেট বিক্রি করতে আসলে আমরা উক্ত এলাকায় অভিযান দিলে প্রায় ২৫ হাজার টাকার সিগারেট ফেলে সংশ্লিষ্ঠ্যরা পালিয়ে যায়। পরে কাউখালী থানার এসআই আজিজকে সাথে নিয়ে আমরা সিগারেটগুলো জব্দ করে থানায় দিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited