শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১১ পিএম, ২০২৬-০১-১৪
বিএনপির প্রার্থীর নির্বাচন সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি নেতা এম এ হাশেম রাজু গত ১১ জানুয়ারি রাতে এ অভিযোগ করেন। অভিযাগের বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গত ২-৩ দিন আগে অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানায় যে কেউ অভিযোগ দিতে পারেন। আমরা অভিযোগটি তদন্ত করছি। তথ্যপ্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে এম এ হাশেম রাজু কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে ফেরার পথে রাত ১১টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাস বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে। লিখিত অভিযোগে এলডিপি সভাপতি অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। বলা হয়, অভিযুক্তরা সবাই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এলডিপি সভাপতি অলি আহমদের নির্দেশেই দলটির নেতা-কর্মীরা ওই হামলা চালায়। উল্লেখ্য, বিএনপি ছেড়ে এলডিপি গঠনকারী অলি আহমদের বাড়ি চন্দনাইশ উপজেলায়। সংশ্লিষ্ট সংসদীয় আসন থেকে তিনি বিএনপি ও এলডিপির প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে আসন্ন নির্বাচনে তিনি নিজে প্রার্থী না হয়ে তার ছেলেকে মনোনয়ন দিয়েছেন। এদিকে সম্প্রতি প্রবীণ এই রাজনীতিকের নেতৃত্বাধীন এলডিপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে। অপরদিকে, বিএনপি ওই আসনে ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited