শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৩:৩৭ পিএম, ২০২৫-১১-০৯
সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে বেলাল হোসেন নামের এক যুবককে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মীরেরহাট বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বেলাল হোসেন স্থানীয় জয়নাল উকিল বাড়ির আবুল কালামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এসব অপরাধে বাধা দিত বেলাল। সে কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের সবাইকে চিনত সে। রাতের বেলা বাজারেই থাকত এবং নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত। বাজারের দক্ষিণ পাশে পাকা মেঝেতে কম্বল মোড়ানো অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে ছিল। গাছের টুকরো দিয়ে পেটানোর কারণে তার কান ছিঁড়ে গেছে। ঘুমন্ত অবস্থায় মাথায় গাছের টুকরো দিয়ে আঘাত করা হয়। মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম জানান, বাজারে চুরি-ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসাও চলে। শনিবার রাতে বাজারের সিএনজি চালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়, যা শেষ হয় প্রায় রাত একটার দিকে। ধারণা করা হচ্ছে, এরপর গভীর রাতে বেলালকে হত্যা করা হয়েছে। সারা রাত বাজারে হাঁটাহাঁটি করে চিৎকার করত, যার ফলে চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীরা অপকর্ম করতে পারতো না। তাই বেলালকে হত্যা করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এখনো আসামি শনাক্ত করা যায়নি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited