শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:৫০ পিএম, ২০২৫-০৯-০২
আজগর সালেহী:
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর হাতে গ্রেফতার হয়েছে ভূজপুরের কুখ্যাত ছাত্রলীগ ক্যাডার ও মাদক ব্যবসায়ী পারভেজ। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
স্থানীয়ভাবে ‘ধূর্ত পারভেজ’ নামে পরিচিত এ সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। র্যাব জানায়, গ্রেফতারকৃত মো. পারভেজ (২৮), পিতা মো. হারেছ। তিনি ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী আবু তৈয়ব বাহিনীর সেকেন্ড-ইন-কম্যান্ড হিসেবে পরিচিত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে ভূজপুর থানার মামলা নং-১৮, তারিখ ২১ আগস্ট ২০২৫, ধারা 342/323/324/385/379/506/109 The Penal Code-1860 অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে কাজিরহাট বাজারের উত্তর মাথা থেকে স্বনামধন্য এনজিও শান্তি’র চেয়ারম্যান জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে পারভেজসহ ৫-৬ জন সন্ত্রাসী। পরবর্তীতে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের নিকট দ্রুত পারভেজ ও তার সহযোগীদের গ্রেফতারের জোর দাবি জানায়। এলাকাবাসীর দাবি, পারভেজের কাছে ভারি অস্ত্রসহ একাধিক অবৈধ অস্ত্র রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজের বিরুদ্ধে অপহরণ, জিম্মি করে চাঁদা আদায়, মাদক ব্যবসা এবং অস্ত্র আইনসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। র্যাবের হাতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, র্যাব হস্তান্তরের পর গ্রেফতারকৃত পারভেজকে থানায় আনা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited