শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৫৮ পিএম, ২০২৫-১১-২৪
নিজ ঘর আগুনে পুড়ে নিঃস্ব হওয়া বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ইউনুচ আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সম্প্রতি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ইউনুচ আহমেদের ঘর পুড়ে যায়। এ ঘটনার খবর পান চট্টগ্রাম জেলা প্রশাসক। পরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমকে ঘটনাস্থল পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধার পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ইউএনও ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন। তাদের সার্বিক খোঁজখবর নেন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ বান্ডেল টিন, নগদ ২০ হাজার টাকা ও ২৫ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করেন। এ ছাড়া তার ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
রোববার (২৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এসময় আগুনে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সহযোগীতা করার নির্দেশনা দেন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited