শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:০৩ পিএম, ২০২৬-০৯-২০
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন বলেছেন- প্রধানমন্ত্রী ভিশন অনুযায়ী চট্টগ্রাম নগরীকে সত্যিকার অর্থে বাণিজ্যিক নগরী, সবুজ ও নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় ও সমুদ্র বেষ্টিত এই অপার সৌন্দর্যময় চট্টগ্রামকে সকলের সহযোগিতায় জলাবদ্ধতা, যানজট ও দুষণমুক্ত এবং সকল প্রকার নাগরিক সুবিধা সম্বলিত পরিকল্পিত বাসযোগ্য শহর হিসাবে গড়ে তুলতে চাই। বৃষ্টির পানি সংরক্ষণ ও রূপটপ সোলার প্যানেল বসানোকে আইনের মাধ্যমে বাধ্যবাধকতায় পরিণত করে কিভাবে টেকসই ভবন নির্মাণ করা যায় সে লক্ষ্যে জাতীয়ভাবে গণর্পূত, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ব্যবসাবান্ধব পরিকল্পিত নগরায়ন বাস্তবতা ও প্রত্যাশাঃ প্রেক্ষাপট- বৃহত্তর চট্টগ্রাম এলাকার খসড়া মহাপরিকল্পনা (২০২৫-২০৫০)" শীর্ষক মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান এসব কথা বলেন।
সিডিএ চেয়ারম্যান বলেন- ২০২৫-২০৫০ সাল পর্যন্ত ২৫ বছরের একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে সিডিএ। মাস্টার প্ল্যান এ কোথায় স্কুল হবে কোথায় হাসপাতাল হবে এবং কোথায় শিল্পাঞ্চল ও আবাসিক এলাকা হবে তা উল্লেখ থাকবে। কিভাবে এ মাস্টার প্ল্যানকে আরো কার্যকর করা যায় সেই বিষয়ে ব্যবসায়ীদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সিডিএ চেয়ারম্যান বলেন-বর্তমানে সিডিএতে জনবল সংকটসহ নানা সমস্যা থাকলেও ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যেকোন বিষয়ে ত্বরিৎ সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন-ভবনের ডিজাইন অনুমোদনের জন্য এখন আর মাসের পর মাস ঘুরতে হবে না। সর্বোচ্চ ৩০-৪৫ দিনের মধ্যে ভবনের ডিজাইন অনুমোদন দেওয়া হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন-শিল্প কারখানা করার ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়কে গুরুত্ব দিতে হবে। তিনি বাসা বাড়ীর সামনে ময়লা ফেললে তাদের বিরুদ্ধে জরিমানা এবং বিল্ডিং কোড ও ডিজাইন অনুযায়ী ভবন নির্মাণ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী জানান। চট্টগ্রামে আগ্রাবাদ এলাকায় এক্সপ্রেসওয়ে র্যাম্প ও লুপ নির্মাণের জন্য নতুন করে প্রকল্প নেয়ার বিষয়ও তুলে ধরেন তিনি।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন-সিডিএকে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানকে সমান চোখে দেখতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক আইন আর প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য অন্য আইন হলে চলবে না। তিনি বলেন-রাস্তার পাশে কিংবা ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানগুলো ভ্যাট, ট্যাক্স প্রদান করে না, কিন্তু তাদের কারণে যানজট যেমন হচ্ছে তেমনি সরকারও রাজস্ব বঞ্চিত হচ্ছে। তাই তাদের পুনর্বাসন করে হকার মুক্ত ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন-মাস্টার প্ল্যানে শিল্প কারখানা, স্কুল, হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে জোনভিত্তিক প্ল্যানিং করা জরুরী। যাতে শিক্ষা জোনে শিক্ষা প্রতিষ্ঠানই হয়, হাসাপাতাল জোনে হাসপাতাইল হয়। পাশাপাশি পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন শিল্প কারাখানা গড়ে তুলতে জোনভিত্তিক ডিটেইল ম্যাপিং করা প্রয়োজন।
চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন-মাস্টার প্ল্যানের খসড়ায় গণকবর, রূপটপ সোলার প্যানেল বসাানো এবং বৃষ্টির পানি সংরক্ষণের বাধ্যবাধকতা ও স্পেস ইঞ্জিনিয়ারিং এর সন্নিবেশ মাস্টার প্ল্যানকে আকর্ষণীয় করবে।
চেম্বারের প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন-আউটার রিং রোড ৮ লেইন করা প্রয়োজন। কারণ বে-টার্মিনাল ও মাতারবাড়ী-কর্ণফুলী টানেল কোস্টাল রোড প্রকল্প বাস্তবায়িত হলে এই সড়কের উপর চাপ আরো বাড়বে। তিনি মিরসরাই থেকে চট্টগ্রাম পর্যন্ত পাহাড়ের ভ্যালিগুলোকে বৃষ্টি পানি সংরক্ষণের আওতায় আনা, সদরঘাট থেকে কর্ণফুলী ব্রিজ পর্যন্ত তীরবর্তী ওয়াকওয়ে নির্মাণের উপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমিন মাস্টার প্ল্যানে বর্জ্য ব্যবস্থাপনা, সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বিকেন্দ্রীকরণ এবং রূপটপ সোলারের মাধ্যমে কার্বন ট্রেডিং ও আরবার গ্রিন এরিয়া বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যান্য বক্তারা বলেন-মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে হলে সকল সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরী। তাছাড়া রেললাইনের সাথে সড়ক যোগাযোগ ও নৌ-যোগাযোগ ব্যবস্থা সমন্বয় করা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় উপকূলীয় বনায়ন, যানজট কমাতে বাস বে এবং ভবন অনুমোদনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অতিথিদের গাড়ী রাখার ব্যবস্থা করা, আউটার এন্ড ইনার সার্কুলার রোড নির্মাণ করার উপর গুরুত্বারোপ করেন তারা।
অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. কামাল হোসেন, চুয়েট’র সহকারী প্রফেষর তন্দ্রা দাশ, চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, রাশিয়ার অনারারী কনসাল স্থপতি আশিক ইমরান, চেম্বার পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী, এস. এম. সাইফুল আলম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম ও শহীদুল আলম, চেম্বারের প্রাক্তন পরিচালক ড. মঈনুল ইসলাম মাহমুদ, এস. এম. আবু তৈয়ব ও ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, পেডরোলো এন কে লিঃ’র চেয়ারম্যান নাদের খান, শান শাইন গ্রামার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, লুব-রেফ’র এমডি মোহাম্মদ ইউসুফ, স্টাইল লিভিং আর্কিটেক্টস লিঃ’র মোঃ মিজানুর রহমান, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান মোঃ মোরশেদুল হাসান, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, গোল্ডেন এইট লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আসিফ রহমান বক্তব্য রাখেন। এ সময় চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), ইঞ্জিনিয়ার মোঃ গোলাম সরওয়ার, মোঃ জাহিদুল হাসান, এ. এস. এম. ইসমাইল খান, ক্যাপ্টেন মোঃ আলাউদ্দিন আল আজাদ ও সরোয়ার আলম খানসহ স্থপতি, প্রকৌশলী, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান মুসলিম এডুকেশন সোসাইটির নবগঠিত কার্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেখক-সাংবাদিক ও সংগঠক আবদুল্লাহ ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়সীমা শেষ হতে আর মাত্র চার বছর বাকি।...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১১ জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ মানবপাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) এবং ‘থাই হু’ (TAI HU) পাঁচ দিনের শুভেচ্ছা সফর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি ১০ লাখ টা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited