চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রামুতে ৪র্থ শ্রেণির ছাত্রী ও বাঁক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার

রামু প্রতিনিধি :    |    ০৬:১৫ পিএম, ২০২০-১০-২০

রামুতে ৪র্থ শ্রেণির ছাত্রী ও বাঁক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪র্থ শ্রেণির ছাত্রী এবং কচ্ছপিয়া ইউনিয়নে বাঁক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। পৃথক ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গেছে, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফকিন্নির চর এলাকায় বাঁক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণকালে স্থানীয়দের হাতে ধরা পড়ার পর ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নন জুড়িসিয়াল স্ট্যাম্পে মুচলেখাও ধর্ষক। কিন্তু ঘটনার ১০দিন পার হলেও বিয়ে করতে গড়িমসি করায় এখন বিপাকে পড়েছে ধর্ষণের শিকার নারীর পরিবার। রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিন্নির চর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত আলী হোছন (৩৫) ওই এলাকার সর্দার মো. খলিলের ছেলে। জানা গেছে, বাঁক প্রতিবন্ধী ওই নারীর (৩৫) বাড়ি পাশর্^বর্তী গর্জনিয়া ইউনিয়নে। দীর্ঘদিন ফকিন্নির চর এলাকার মামার বাড়িতে থেকে তিনি কৃষি খামার দেখাশোনা করতেন। গত ৭ অক্টোবর খামার ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করেন আলী হোছন। পাশের খেতে কর্মরত দিনমজুর শাহজাহান এ ঘটনা দেখে চিৎকার দিলে স্থানীয়রা হাতে-নাতে ধর্ষক আলী হোছনকে ধরে ফেলে। এসম আলী হোছন নিজেই নারীটিকে ধর্ষণের কথা স্বীকার করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরই প্রেক্ষিতে গত ১০ অক্টোবর সকাল ১০ টায় ধর্ষক আলী হোছনের বাড়িতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতিতে গ্রাম্য শালিস বৈঠক আয়োজন করে। ওই বৈঠকে ধর্ষণের শিকার নারীকে বিয়ের করার লক্ষ্যে একটি নন-জড়িসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেন আলী হোছন। লিখিত অঙ্গীকার নামায় ৬ লাখ টাকা দেন মোহর, ১৫ হাজার টাকার কাপড় এবং আট আনা স্বর্ণ ধার্য্য করে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়। ধর্ষনের শিকার নারীর ভাতিজা (পরিচয় গোপন রাখা হলো) জানিয়েছেন- নন-জুড়িসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেয়ার কয়েকদিন পর থেকে ধর্ষক আলী হোছন এ বিয়েতে অস্বীকৃতি জানায়। এ কারণে তারা ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন। কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান জানিয়েছেন-এ বিষয়ে তিনি অবগত নন। এরপরও খোঁজখবর নিয়ে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানিয়েছেন-এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে সহসা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর