চট্টগ্রাম   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প ১৫০ জনের বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

স্টাফ রিপোর্টার :    |    ০৮:২৯ পিএম, ২০২৬-০৯-২২

দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প ১৫০ জনের বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

 সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বিজিবির কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করছে বাহিনীটি।

এর অংশ হিসেবে ২১ ও ২২ সেপ্টেম্বর লিকড়ী ও বুলুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় ও অধিনায়কের দিকনির্দেশনায় মেডিকেল অফিসারের নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পেইনে ১৫০ জনের বেশি চিকিৎসাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় পাড়া কারবারী হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ভবিষ্যতেও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইনসহ মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে সাধা...বিস্তারিত


বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিন...বিস্তারিত


পটিয়ায় এমপি এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

পটিয়ায় এমপি এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

পটিয়া প্রতিনিধি : : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট...বিস্তারিত


রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে উপপরিদর্শক হামলার শিকার

রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে উপপরিদর্শক হামলার শিকার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) উপর হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামল...বিস্তারিত


বোয়ালখালীর ২৪ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত

বোয়ালখালীর ২৪ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২৪টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও দুটি খালে ২৩৯ কেজি রুইজাতীয় মাছের পোনা ...বিস্তারিত


রাউজানে দোকানের ভেতর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাউজানে দোকানের ভেতর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে নিজ দোকানের ভেতর নিরু বড়ুয়া (৪৫) নামে এক ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর