শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:৫২ পিএম, ২০২৫-০৩-০৩
চট্টগ্রাম নগরীর চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবিরের বাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে ৩টি গরু লুট করে নিয়ে গেছে ৮-১০ জনের ডাকাতদল। ঘটনাটি ঘটেছে গত (২ মার্চ) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের চড়াপাড়া সালাহউদ্দিন ব্রিজ সংলগ্ন মাস্টার আহমদ কবির বাড়িতে। ওসির ভাই রাশেদুল কবির বলেন, রবিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে একদল ডাকাত হঠাৎ করে কয়েক রাউন্ড গুলি করে। এতে আমরা তাদেরকে ধাওয়া করতে চেষ্টা করি। কিন্তু ডাকাত দলের অস্ত্রের মুখে তাদেরকে ধাওয়া করা সম্ভব হয়নি। একপর্যায়ে গুলি করে মিনি পিকআপ দিয়ে আমার গৃহপালিত ৩টি গরু লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাতে একদল ডাকাত মাস্টার আহমদ কবির তথা ওসি জাহেদের বাড়ি থেকে অস্ত্র দিয়ে ঠেকিয়ে পিকআপ দিয়ে গরু ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited