শিরোনাম
ঢাকা অফিস : | ০১:৫৮ পিএম, ২০২০-১২-০৭
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। রোববার (৬ ডিসেম্বর) রাতে পাওয়া কোভিড-১৯ রিপোর্ট থেকে বিষয়টি জানা যায়। বর্তমানে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। সোমবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। আবুল খায়ের বলেন, ‘গতকাল (রোববার) রাতে শিক্ষামন্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি বাসভবনে আইসোলেশন আছেন।’ এদিকে, শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করেছেন শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন (ইরাব) নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited