শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৫:৪৫ পিএম, ২০২৬-০২-১১
কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. আলম জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে আলোচনা শেষে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সকালে খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও টেকনাফ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ‘প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদু রহিম নুরী বলেন, এই এলাকাটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে স্থানীয় সন্ত্রাসীদের অবস্থান রয়েছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited