শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:০২ পিএম, ২০২৫-১২-১৮
চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে যৌথ অভিযান: অবৈধ জাল জব্দ ও ধ্বংস
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, বোয়ালখালী মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌ পুলিশের যৌথ উদ্যোগে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান।
অভিযানে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃ শাহানুর ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ জহির উদ্দিন ভূঁইয়া, হালদা অস্থায়ী নৌপুলিশের প্রধান এস আই রমজান আলী ও সোহেল রানা, সহকারী আবু মোহাম্মদ নোমান এবং পাহারাদার সুমন দাস।
অভিযানের সময় একটি চরঘেরা জাল (প্রায় ৯০০ মিটার) এবং তিনটি ভাসা জাল (মোট দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার) জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় ৭৫,০০০ টাকা। জব্দকৃত জালগুলোকে স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান জানান, এই ধরনের অভিযান নদীর মাছের সংরক্ষণ এবং অবৈধ মাছ ধরা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, জনগণকে সচেতন করতে এবং নদী সংরক্ষণের জন্য ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।
এই উদ্যোগের মাধ্যমে বোয়ালখালী মৎস্য দপ্তর ও নৌ পুলিশ নদীর বাস্তুতন্ত্র রক্ষা ও স্থানীয় জেলেদের অধিকার নিশ্চিত করতে সচেষ্ট।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited