চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ট্রেড-বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে চট্টগ্রামে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৯ পিএম, ২০২৬-০১-২১

ট্রেড-বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে চট্টগ্রামে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অব ব্যাংকস ইন বাংলাদেশ (এএসিওবিবি) এর যৌথ উদ্যোগে ট্রেড-বেসড মানি লন্ডারিং (টিবিএমএল) প্রতিরোধে উচ্চপর্যায়ের একটি পলিসি ডায়ালগ চিটাগাং ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সম্মানিত পরিচালক মো. মোস্তাকুর রহমান। সংলাপে দেশের ব্যাংকিং খাত, কাস্টমস, নিয়ন্ত্রক সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উক্ত পলিসি ডায়ালগে দুইটি প্যানেল ডিসকাশনের আয়োজন ছিল। প্রথম প্যানেল ডিসকাশনের বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে ট্রেড বেইজড মানি লন্ডারিং-ব্যাংকিং ঝুঁকি, নিয়ন্ত্রক কাঠামো ও কমপ্লায়েন্স চ্যালেঞ্জ’ এই প্যানেল ডিসকাশনটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান। প্রধান অতিথির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা টিবিএমএল এর পরিবর্তিত ঝুঁকি, নিষেধাজ্ঞা (sanctions) প্রতিপালন, ট্রেড ফাইন্যান্স পর্যবেক্ষণের ঘাটতি, উন্নত সিডিডি/কেওয়াইসি প্রক্রিয়া এবং ব্যাংক–নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় জোরদারের গুরুত্ব তুলে ধরেন। প্যানেলিস্টরা ঝুঁকি মোকাবিলায় এআই ভিত্তিক অ্যানোমালি ডিটেকশন, ব্লকচেইন প্ল্যাটফর্ম, এবং প্রযুক্তিনির্ভর সমাধান গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দ্বিতীয় প্যানেল ডিসকাশনের বিষয়বস্তু ছিল ‘টিবিএমএল প্রতিরোধে গ্লোবাল বেস্ট প্র্যাক্টিসেস (আন্তর্জাতিক সেরা চর্চা) সমন্বিত উদ্যোগ ও আগামী দিনের করণীয়’। দ্বিতীয় প্যানেলে এফএটিএফ (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স) এর বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের নীতিমালা শক্তিশালী করার উপায়, সমন্বিত স্যাংশন স্ক্রিনিং, ক্রস–বর্ডার তথ্য বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞরা ট্রেড–ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কৌশল প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি (বিএফআইইউ) এর ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী তার বক্তব্যে বলেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা দেশে আরও শক্তিশালী, টেকসই ও দায়িত্বশীল কমপ্লায়েন্স কালচার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। সংলাপ শেষে অংশগ্রহণকারীরা টিবিএমএল প্রতিরোধে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেন। বিএফআইইউ নেতৃত্ব সমাপনী বক্তব্যে এএমএল/সিএফটি প্রতিপালন জোরদার এবং বৈদেশিক বাণিজ্যে স্বচ্ছতা বৃদ্ধিতে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর