শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২৯ পিএম, ২০২১-০৩-২৪
কড়া রোদ, ভ্যাপসা গরম। ঘেমে একাকার। কারও মাথায় ছাতা। কেউবা আবার বাজারের থলে মাথায় ঠাঁই দাঁড়িয়ে আছেন সকাল সাতটা থেকে। নারী পুরুষের আলাদা লাইন। প্রতি লাইনে শতাধিক মানুষ।
নগরের জামালখানের সিনিয়র্স ক্লাবের সামনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের সামনের চিত্র এটি। বুধবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে ট্রাক আসার পর শুরু হয় বেচাকেনা।
টিসিবির ডিলার জানান, বন্দরটিলা গুদাম থেকে পণ্যসামগ্রী নিয়ে আসতে আসতে ১১টা বেজে গেছে। পণ্য থাকা সাপেক্ষে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি চলবে। চাহিদা বেড়ে যাওয়ায় তার আগেই অনেক সময় ট্রাক খালি হয়ে যায়।
লাইনে দাঁড়িয়ে থাকা মজলিশ মিয়া (৬৫) জানান, সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়েছি। খুচরা দোকানে খোলা সয়াবিনে ভেজালের আশঙ্কা থাকায় কষ্ট হলেও কম দামে টিসিবির তেলের জন্য এসেছি। পেলে চিনি, মশুর ডালও নেব।
টিসিবির ট্রাকে প্রতিকেজি চিনি ৫০ টাকা, সয়াবিন তেল ৯০ টাকা, মশুর ডাল ৫৫ টাকা ও তুরস্কের বড় পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তো অনেক দাম। তাই গরিবরা শুধু নন, নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষও বাধ্য হয়ে লাইনে দাঁড়াচ্ছেন।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রামে ২২টি ট্রাকে ডিলারদের মাধ্যমে ভোগ্যপণ্য বিক্রি করছে টিসিবি। প্রতি ট্রাকে ৩০০ কেজি পেঁয়াজ, ১ হাজার কেজি চিনি, ১ হাজার লিটার সয়াবিন তেল ও ৭৫০ কেজি মশুর ডাল দেওয়া হয়েছে।
তিনি জানান, পেঁয়াজের চাহিদা বাড়লে প্রতি ট্রাকে ১০০ কেজি বাড়িয়ে দেওয়া হবে। আমাদের কাছে সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। রমজানের ছোলাও এসেছে টিসিবির গুদামে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited