চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী রবিউলের গণসংযোগ

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০১:১৬ পিএম, ২০২৫-১২-০১

ফটিকছড়িতে সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী রবিউলের গণসংযোগ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী রবিউল হাসান তানজিম গণসংযোগ শুরু করেছেন। 
শনিবার (২৯ নভেম্বর) বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের বাজারগুলোতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। 
গত ২৭ নভেম্বর দলের সেক্রেটারি রাশেদ খান পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণা করার পর থেকেই ফটিকছড়ি জুড়ে তানজিমকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একজন ছাত্রনেতা থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া এ অঞ্চলে বিরল ঘটনা। দেশের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী হিসেবেও নজর কাড়ছেন ফটিকছড়ির এই তরুণ।
কোটা সংস্কার আন্দোলনসহ পরবর্তী সময়ের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে চট্টগ্রামের সামনের সারির নেতৃত্বে ছিলেন রবিউল হাসান তানজিম। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গণসংযোগকালে তিনি লিফলেট বিতরণ করেন, যেখানে ফটিকছড়িকে নিয়ে তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
হেয়াকোতে পথসভায় তানজিম বলেন, চিকনছড়া ৫০ শয্যার হাসপাতালকে আধুনিকায়ন করে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করব।
গণসংযোগকালে উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ সভাপতি ইফতেখার উদ্দিন, উত্তর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ডা. ইউসুফ, উত্তর জেলা সদস্য মো. বাদশা চৌধুরী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইলিয়াস রাজু, ছাত্র অধিকারের সদস্য সচিব মাহমুদুল হাসান ইমন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আরিফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর