চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তুলতে হবে : সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান ফটকের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৪:২০ পিএম, ২০২৫-০৮-২৪

পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তুলতে হবে : সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শতবষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে।  শনিবার(২৩শে আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মূল ফটক(তোরণ) উদ্বোধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক টেকনোলজির ব্যবহার শেখানো হবে, যাতে তারা আরও স্মার্ট হয়ে দেশের মূল ¯্রােত ধারার সাথে মিশে গিয়ে দেশের সুনাম অর্জন করতে পারে।
তিনি জানান, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে পার্বত্য অঞ্চলে স্টারলিংক প্রযুক্তি চালু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার নেটওয়াকের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল ও আধুনিক করে গড়ে তুলতে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে জোর দিতে হবে। এসব বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেয়া হবে এবং শিক্ষক নিয়োগে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না। এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ৩৩লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফটক শুধুমাত্র বিদ্যালয়ের নিরাপত্তা বৃদ্ধি করবে না বরং শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক সৌন্দর্যেও নতুন মাত্রা যোগ করবে। ফটকটির নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক উপকরণ ও নকশা, যা বিদ্যালয়ের ঐতিহ্য ও পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মানানসই। 
তারা ফটক উদ্বোধনের পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, উপদেষ্টার একান্ত সচিব(উপ-সচিব) খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, উপদেষ্টার সহকারী একান্ত সচিব(সিনিয়র সহকারী সচিব) শুভাশীষ চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. মন্জিলা ইসলাম ঝুমা, জয়া ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী প্রতিপদ চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: জালাল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, জেলা লাইব্রেরীয়ান ত্রিটন চাকমাসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। 

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা এই নতুন সংযোজনকে বিদ্যালয়ের ইতিহাসে একটি গবের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। 
বিদ্যালয়টির শিক্ষকরা জানান, ফটকটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্যও আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার পরিবেশ তৈরি করবে এই প্রধান ফটক। 
এসময় জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর