চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসি আইন করে শেষ রক্ষা হবে না: ফখরুল

ঢাকা অফিস :    |    ০৫:২৫ পিএম, ২০২২-০১-২৭

ইসি আইন করে শেষ রক্ষা হবে না: ফখরুল

বাকশাল করে যেমন আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি, ঠিক একইভাবে নির্বাচন কমিশন আইন করেও তাদের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বৃহস্পতিবার (২৭জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাকশাল-গণতন্ত্রহত্যার কালো দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, বাকশাল কোন প্রেক্ষিতে কেন কীভাবে গঠিত হয়েছিল সেটা সবার জানা প্রয়োজন। আসলে আওয়ামী লীগ ২৪ঘণ্টা মিথ্যা কথা বলে। সত্য তাদের অভিধানে নেই। আর মিথ্যা কথা বলতে গিয়ে এই যে সত্য ঘটনাগুলোকে অবলীলায় চাপা দিয়ে দেয়। বাকশাল গঠিত হয়েছিল সংসদে মাত্র ১১মিনিটে। আমি এই মাত্র খবর পেয়েছি যে নির্বাচন কমিশন আইন এই মুহূর্তে পাস হয়ে গেল। আমি হিসাব করে দেখলাম এটি ১৭ জানুয়ারি মন্ত্রিসভায় পাস করা হয়েছে। ২৩জানুয়ারি সংসদে দেওয়া হয়েছে। তারপর সংসদীয় কমিটিকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এটা সংযোজন বিয়োজন করার জন্য। ২৪ঘণ্টাও হয়নি। ২৪ঘণ্টার মধ্যেই আজকে হাউজে নিয়ে সেটাকে পাস করলেন। সমস্যাটা হচ্ছে সেদিনও আওয়ামী লীগ বাকশাল করেছিল নিজেদের বাঁচানোর চেষ্টায়। আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন পাস করলেন, তারা ভাবছেন এই আইন করে তারা বেঁচে যাবেন। কিন্তু তারা ভুলে গেলেন যে বাকশাল করেও শেষ রক্ষা হয়নি, ঠিক একইভাবে নির্বাচন কমিশন আইন করেও তাদের শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি। আমরা আমাদের স্থায়ী কমিটির আলোচনার সিদ্ধান্তের কথা আপনাদের জানিয়েছি। যে এই আইন পাস করার কোনো এখতিয়ার এই সংসদের নেই। কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত সংসদ নয়। এই আইন আমাদের কাছে নয়, সারাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আর যে আইন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, সেটাকে কেউ মানবে না।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখন দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল তখন  বাকশাল গঠন করেছিল। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতাযুদ্ধ করেছিলাম সেটা একদিনে নয়। ৫২সাল থেকে আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। তখন মানুষের আশা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র চালুক করবো। প্রতিটি মানুষের মধ্যে স্বপ্ন ছিল। সবাই যুদ্ধে গিয়েছিল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, জহির উদ্দিন স্বপন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

সভাটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।


 

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর