শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ১০:০৭ পিএম, ২০২১-০১-০৩
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শারমিন সুলতানা রিয়া(১৮)নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে মীরশ্বরাই ১৪নং হাইতকান্দি ইউনিয়ন কমান্ডার নাছির আহাম্মদ ভুইয়াসহ তিন জন। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে মহাসড়কের বড় দারোগারহাট বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রিয়া বারৈয়াঢালা মহালংকা মল্লা বাড়ির জামশেদ উদ্দিনের কন্যা ও সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
জানা যায়, দুপুরের দিকে কলেজের সেশন ফি দিয়ে পের সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সেইফ লাইন যোগে বাড়িতে যাওয়ার জন্য উঠেন। বড়দারোগার নামক বাজারে গন্তব্যস্থানে সেইফ লাইন যাত্রীবাহি মিনি বাস থেকে নামার সময় ঢাকামুখি একটি কাভার্ডভ্যান একইমুখি একটি পিকাপকে ধাক্কা দিলে পিকাপটি সেইফলাইন পরিবহনের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্রী মৃত্যুবরণ করেন এবং গাড়িতে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পর পর পুলিশ গিয়ে কলেজ ছাত্রীর লাশটি উদ্ধার করেন এবং আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। আমরা দুর্ঘটনা কবলিত ঘাতক গাড়িগুলো আটক করেছি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited