চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রপ্তানিতে আয় হাজার কোটি টাকা, ময়লা-আবর্জনা হবে সম্পদ!

পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক লাভের দ্বার খুলছে ব্ল্যাক সোলজার ফ্লাই প্রকল্প

আমাদের ডেস্ক :    |    ০৯:২৭ পিএম, ২০২৫-০৫-২৭

রপ্তানিতে আয় হাজার কোটি টাকা, ময়লা-আবর্জনা হবে সম্পদ!

মুনীর চৌধুরী

পচনশীল জৈব বর্জ্য যেমন: হোটেলের উচ্ছিষ্ট, তরি-তরকারির উচ্ছিষ্ট অংশ, পচা ফলমূল, পশু-পাখির নাড়িভুঁড়ি ইত্যাদি উপকরণ আধুনিক মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে জৈব সার এবং হাঁস, মুরগি, কবুতর ও মাছের জন্য উপযুক্ত খাদ্য। এই পদ্ধতিতে বিশেষ এক প্রজাতির পরিবেশবান্ধব পোকা ব্ল্যাক সোলজার ফ্লাই (BSF) এর চাষ করা হয়।

প্রথমে প্রক্রিয়াজাত জৈব বর্জ্য রোলার মেশিনে পেস্ট করে তাতে সামান্য পরিমাণ ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা মিশিয়ে দেওয়া হয়। এই লার্ভাগুলো ২১ দিনের মধ্যে বর্জ্য থেকে খাদ্য গ্রহণ করে পরিণত লার্ভায় রূপ নেয়। এর মধ্য থেকে কিছু লার্ভা ব্রিডিং প্ল্যান্টে পাঠানো হয় ডিম উৎপাদনের জন্য। জন্মের ৪০ থেকে ৫৫ দিনের মধ্যে এই মাছিগুলো ডিম পাড়ে এবং তা সংগ্রহ করা হয়।

এই পরিণত লার্ভা পোল্ট্রি ফিডের বিকল্প হিসেবে হাঁস-মুরগির খামারিদের কাছে সরবরাহ করা হলে তা একদিকে যেমন পুষ্টিকর ও পরিবেশবান্ধব, তেমনি অর্থনৈতিকভাবেও লাভজনক।

ব্ল্যাক সোলজার ফ্লাই প্রকল্পটি পরিবেশ রক্ষার পাশাপাশি বাণিজ্যিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। এতে উৎপাদিত জৈব সার বিশ্বের অন্যতম উৎকৃষ্ট জৈব সার হিসেবে কৃষি খাতে অবদান রাখছে। এ ছাড়াও লার্ভা থেকে প্রাপ্ত তেল ফার্মাকোলজি খাতে ব্যবহারযোগ্য, যা রপ্তানিযোগ্য।

এই প্রকল্পটি বাংলাদেশের প্রতিটি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে, এমনকি গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করা গেলে দেশ হয়ে উঠবে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও কর্মসংস্থানসমৃদ্ধ। পাশাপাশি উৎপাদিত খাদ্য হাঁস, মুরগি, কবুতর ও মাছের খামারিদের উপকারে আসবে।

ফলাফল: পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন, পোল্ট্রি ও কৃষি খাতে পুষ্টিকর ও সাশ্রয়ী খাদ্য ও সার, দেশে কর্মসংস্থান সৃষ্টি বিদেশে রপ্তানি করে বছরে হাজার কোটি টাকা আয়।
পচনশীল বর্জ্যকে সম্পদে রূপান্তরের এ প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশে গড়ে উঠবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও লাভজনক এক নতুন অর্থনীতি।

রিটেলেড নিউজ

 আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ 

 আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ 

আমাদের ডেস্ক : : মো.মুজিব উল্ল্যাহ্ তুষার : এক সাগর রক্তের বিনিময়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছি...বিস্তারিত


বোয়ালখালীতে বাণিজ্যিকভাবে ওলকচুর চাষে লাভবান

বোয়ালখালীতে বাণিজ্যিকভাবে ওলকচুর চাষে লাভবান

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামে বোয়ালখালীতে জনপ্রিয় হয়ে উঠছে ওল কচুর চাষ। কম খরচে বেশি ফলন পাওয়ায় বাণিজ্যিকভাবে ওল কচ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


আজ বিশ্ব দুগ্ধ দিবস  

আজ বিশ্ব দুগ্ধ দিবস  

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  আজ রবিবার  ০১ জুন বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। দুধ এবং দুগ্ধজাত পণ...বিস্তারিত


কুরআন ও হাদিসের আলোকে কুরবানির শর্ত ও নিয়মাবলি

কুরআন ও হাদিসের আলোকে কুরবানির শর্ত ও নিয়মাবলি

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  কোরবানি’ অর্থ উৎসর্গ, উপঢৌকন, সান্নিধ্য লাভের উপায়, ত্যাগ কর...বিস্তারিত


বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস : পরিপাকতন্ত্রের যত্নে সচেতনতা জরুরি

বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস : পরিপাকতন্ত্রের যত্নে সচেতনতা জরুরি

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর