শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:২২ পিএম, ২০২৫-১২-০৯
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর ২৫ইং (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবু জাহেদ। এতে প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন, হাটহাজারী থানা অফিসার ইনচার্জ মো: জাহিদুর রহমান, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন জাহাঙ্গীর, জান্নাতুল নেছা রেখা,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফা, মোহাম্মদ আজিজুল ইসলাম, হাদী জমির উদ্দীন প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited