চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে দুজনকে কুপিয়ে ছিনতাই, আটক ২

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০৪:১৬ পিএম, ২০২৬-১০-১৭

ফটিকছড়িতে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে দুজনকে কুপিয়ে ছিনতাই, আটক ২

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাংক থেকে চা বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার পথে চা বাগানের সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় পঞ্চবটি চা বাগানের প্রবেশমুখে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল দাস নারায়ণহাট কৃষি ব্যাংক থেকে বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন। পথে বাগানের প্রবেশমুখে তিনজনের একটি ছিনতাইকারী দল তাঁদের গতিরোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। বাধা দিলে নেপাল কান্তি দাশ ও বাবুল দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।

পঞ্চবটি চা বাগানের ব্যবস্থাপক অর্জুন কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর চা বাগান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে স্থানীয় লোকজন ধাওয়া করে আবু (২৩) নামের একজনকে আটক করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জিহান (২৫) নামের আরও একজনকে আটক করা হয়। পরে তাঁদের ভূজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করা এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষà§...বিস্তারিত


 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

লামা প্রতিনিধি : :  লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবিবান্দরবানের লামা...বিস্তারিত


বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট ও নিয়মিত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধার...বিস্তারিত


দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

হাটহাজারী প্রতিনিধি : : হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন কর...বিস্তারিত


দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৭৬ বছর ধরে অসাম্প্রদায়িক চেতনায় দুর্গাপূজা আয়োজন করে আসছে সূর্যগিরি আশ্রম। সনাতন ধর্মাবলমà...বিস্তারিত


বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর