শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:৪৬ পিএম, ২০২২-০৭-১৮
ইউক্রেনের বিমান বাহিনী সোমবার দাবি করেছে, গত ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ অভিযান শুরু হওয়ার পর রাশিয়া ইউক্রেনে তিন হাজার মিসাইল ছুঁড়েছে।
এ ব্যাপারে ফেসবুকে বিমান বাহিনী বলেছে, আজ পর্যন্ত, শত্রুরা ইউক্রেনে বিভিন্ন ধরনের তিন হাজার মিসাইল ছুঁড়েছে। এগুলো হলো ক্রুস মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, অপারেশনাল ট্যাকটিক্যাল মিসাইল। তাছাড়া তারা ছুঁড়েছে ওনেক্স মিসাইল।
অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইউক্রেনের বিমান বাহিনীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া সোভিয়েত আমলের পুরনো মিসাইল হামলার কাজে ব্যবহার করা শুরু করেছে।
এ ব্যাপারে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, শত্রুরা (রুশ সেনারা) ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনার ওপর সোভিয়েত আমলের এক্স-৫৯, এক্স-২২, এক্স-৩১ সহ অন্যন্য মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে।
এবং সাম্প্রতিক সময়ে শত্রুরা এস-৩০০ থেকে শুরু করে বিমান বিধ্বংসী মিসাইল দিয়ে স্থলে হামলা করা শুরু করেছে। এ মিসাইলগুলোর মূল কাজ হলো আকাশে অবস্থানরত লক্ষ্যবস্তুতে হামলা করা, যোগ করে ইউক্রেনীয় বিমান বাহিনী।
সূত্র: সিএনএন
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited